তোমাকে দিলাম
সেই কিশোরী বয়স থেকে তোমার জন্য অপেক্ষা। যদিও শৈশব মন কেড়েছিল সে এক অদ্ভুত আবেশ। পুরুষ নয় এক অপরূপ সৌন্দর্য আর প্রতি আকর্ষণ।সে তীব্র আকর্ষণ কখনো কখনো প্রকাশিত হয়েছে ছেলেমানুষী কথার আঁচলে।মুখ ঢেকে যেতো লালচে আভায়। সূর্যোদয়ের সে রঙ গালে নিয়ে বার বার খুঁজেছি তোমায়। এতটাই কম বয়স তখন। সবাই শিশু বলেই তুচ্ছ করে চলতো।দিনে রাতে তোমাকে দেখার সুযোগ খুঁজেছি।দেখা পেয়েও পেয়েছি অনাদর।আসলে আদর পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারলাম না কখনো। তাই তো তেত্রিশ বছর পার হলেও আমি নগণ্য এক অযাচিত রাজ্যের বাসিন্দা।সাত সমুদ্র তেরো নদী পার হয়ে,সব ঝড়ের রাতে একলা তরী বেয়ে এসে পৌঁছেছি এক অসীম মহাসাগরের বুকে। জীর্ণ হয়েছে তরী।ছিন্ন হয়েছে পালের রশি। অজানা অনাবিল পথের নিশানা চায় মন। খুঁজে পায় না। কখনো কোথাও আদৌ কি সম্ভব আমার জন্য একটা আদরের পালতোলা নৌকো! কবে যে ভাসতে ভাসতে যাত্রা শুরু হয়েছিল মনে পড়ে সেই দিনগুলো। ভোরের আলোমাখা ছিল সে স্বপ্নগুলো। দিনগুলো ফুল হয়ে ফুটে উঠতো। সুগন্ধী নেশায় ভরিয়ে দিতো রবাহুত আশাদের।ফেলে দেয় নি তো তখন! তব...