পুজো আসছে

 পুজো আসছে পুজো আসছে।আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই কথা। পুজো মানে যে দুর্গাপুজো সে কি আর বলতে হবে বাঙালিকে।

 আসলে সারা বছর জুড়ে নানা রকম পুজোর উৎসব এখন চলতেই থাকে। তবুও,দুর্গাপুজো মানেই একটা বিশেষ আনন্দ।

সত্যিই কি সকলের কাছে আনন্দ?

না কি পুজোর আবহেও কোনো কোনো জীবনে বাজে বিষাদের সুর!

 কে জানে হয়তো এটাই হয়ে থাকে অনেকের সাথে।

চলো বন্ধু কিছু মনের কথা বলেই ফেলি তোমার কাছে।

শুনবে না কি?

সাড়া পেলে আসবো আমি।

আজ যাই বুকের ভেতর উথাল পাথাল 

মন যে আজ বিষম মাতাল

বিষের বাঁশি ডাকছে দূরে 

চল্ আজ তুই অচিনপুরে..............

জয়িতা ঘোষ হালদার 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগাথা

কথামালা