পোস্টগুলি

নভেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবনগাথা

কি যে বলি! অনেক কথা বলবো বলে এবার আমি এলাম।যারা পড়তে চাও আমার সঙ্গে থেকো। **********************************************   #জীবনগাথা(১)    ভোরের আলো ফোটার আগেই হঠাৎ কপালে আঙুলের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল।আধো চোখ মেলে দেখি ওমা তুমি! কি গো সাতসকালে ঘুম ভাঙলো যে?      এই তো তোমার ঘুমন্ত মুখটা দেখবো বলে।জানলার কাচের এপারে ঘরটা আবছায়া এক স্বপ্নিল লালচে হলুদ রঙে ভরে উঠেছে। বিছানায় সাদা গোলাপী রঙের গোলাপ ফুলের ছবিতে সাজানো চাদরে দুটি মানুষের অবয়ব।প্রায় এক দেহ এক মন হয়ে গভীর আশ্লেষে বিশ্বাসের আলিঙ্গনে আবদ্ধ।  কথা নেই। নিস্তব্ধতা যেন কান পেতে আছে প্রেমের নিবিড় ছোঁয়া অনুভব করার জন্য।      উঃ কি তাড়াতাড়ি চলছে ঘড়িটা।হাতের স্মার্ট ওয়াচটা অ্যালার্ম বাজাতে শুরু করেছে।     ছাড়ো ছাড়ো এবার উঠি।ভাত বসাই। তোমার অফিসের সময় হয়ে যাবে দেখতে দেখতে।      তুমি উঁ উঁ করে বাধা দিতে থাকো রোজকার মতন। আমি তোমার হাতের বাঁধনের ফাঁক গলে বেরিয়ে আসি খাটের ওপর থেকে। তারপর পিছন ফিরে বলি----- এই যে আর দেরী করলে কিন্তু তোমাকে না খেয়ে , ট...